Russian President Vladimir Putin: কী ভাবে এবং কবে মৃত্যু ঘটবে পুতিনের বলে দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে মাঝেই রাশিয়ার প্রেসিডেন্টের অসুস্থতার খবর বাইরে আসে। এর আগেও এসেছে। মারণরোগ ক্যানসারে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট। কিন্তু তা বলে এর আগে অন্তত কেউ তাঁর মৃত্যুর কথা স্পষ্ট করে বলেনি। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, এই ক্যানসারের জেরে শীঘ্রই মৃত্যু হবে পুতিনের। এক সাক্ষাৎকারে পুতিন নিয়ে এমনই জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা বিভাগের প্রধান। আর পুতিন-ঘনিষ্ঠ বিশেষ সূত্রেই এই খবর মিলেছে বলেও জানিয়ে দিয়েছেন গোয়েন্দা প্রধান। শুধু তাই নয়, তিনি এ-ও জানিয়েছেন, পুতিনের মৃত্যুর পরে এক…

