মস্তিষ্কে রক্তক্ষরণ, অস্ত্রোপচার, সঙ্কট কাটিয়ে উঠতে পারলেন সদ্গুরু?
নয়া দিল্লি : কেমন আছেন সদগুরু ? চিন্তায় তাঁর ভক্তমহল। আধ্যাত্মিক গুরু সদগুরুর (Spiritual leader Sadhguru Jaggi Vasudev) ব্রেন সার্জারির খবর শুনে চিন্তায় পড়ে যান তাঁর অনুগামীরা। সম্প্রতি শিবরাত্রির অনুষ্ঠানে তাঁকে লক্ষ লক্ষ ভক্তর সঙ্গে দেখা যায়। একাধিক সঙ্গীতশিল্পীর সঙ্গে স্টেজেও দেখা যায় তাঁকে, একে বারে স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু তখনও নাকি প্রবল মাথা যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এরপর যন্ত্রণা অসহ্য হয়ে উঠলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ( Indraprastha Apollo Hospital ) এ তাঁর অপারেশন হয়েছে। চিকিৎসকের…

