বাংলাদেশের কাছে ১-৩ গোলে উড়ে গেল ভারত, সাফ কাপে মেয়েদের লজ্জার হার
মেয়েদের সাফ কাপে ধাক্কা খেল ভারত, ৩-১ ব্যবধানে বাংলাদেশের কাছে পরাজিত হতে হল তাদের। এর আগে ২০২২ সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।সেই ধারাই বজায় রাখল এবার। কাঠমান্ডুতে এদিনের ম্যাচে১৮ মিনিটে প্রথম গোলটা পেয়ে যায় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে আসা বলে শট নিয়েবল জালে জড়িয়ে দেন আফঈদা খন্দকার। এরপর ২৯ মিনিটে ব্যবধান বাড়ান তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তিনি। ৩৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভারত, কিন্তু দুর্দান্ত সেভে বাংলাদেশকে বাঁচান গোলকিপার রুপনা চাকমা। এরপর ৩৭ মিনিটে…

