Bangladesh| Sheikh Hasina: আরও বিপাকে হাসিনা, এবার ছেলে-মেয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইউনূস সরকারের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা এখন ভারতে। তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। কূটিনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারতেন। সেই সময়েও পেরিয়ে গিয়েছে। এবার বাংলাদেশ সরকার আরও একটি পদক্ষেপ করল শেখ হাসিনার বিরুদ্ধে। এবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করল বাংলাদেশ সরকার। সোমবার ব্যাঙ্ক ও ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এনিয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের…

