Samantha Ruth Prabhu: তোমাকে বুঝি না প্রিয়! প্রাক্তন বিয়ে করতেই প্রেমিককে প্রকাশ্যে কাছে টেনে নিলেন সামান্থা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তারকা দম্পতি নাগা চৈতন্য আর সামান্থার রুথের সম্পর্কে ইতি হয়েছে আগেই। প্রায় দুই বছর হতে চললো বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন দম্পতি। তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি বিয়ে ভেঙেছিল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। যে শোভিতা ধুলিপালার নাম প্রকাশ্যে এসেছিল এই অগাস্টেই বাদগান সম্পন্ন হয়েছে তাঁদের। এবার শোনা গেল ফের প্রেমে পড়েছেন সামান্থা। জড়িয়েছেন নয়া সম্পর্কে। কে এই সামান্থার নয়া প্রেমিক? শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের বাগদানের পর থেকেই সামান্থা রুথ প্রভুর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে ভীষণই চিন্তিত। তারা জানতে…

