এখনও কতগুলি চুরি যাওয়া ফোন খুঁজে পেয়েছে ? জানেন সঞ্চার সাথী অ্যাপে কী সুবিধা ?
Online Fraud : এই তথ্য জানলে অবাক হবেন আপনিও। সঞ্চার সাথী অ্যাপে (Sanchar Saathi App) ভরসা রাখতে পারেন গ্রাহক। কারণ সরকারি এই অ্যাপ খুঁজে বের করেছে বিপুল সংখ্য়ক চুরি যাওয়া ফোন। এখানে রইল পুরো তথ্য। কী এই সঞ্চার সাথী অ্যাপ ? টেলিযোগাযোগ বিভাগের (DOT) একটি ডিজিটাল সুরক্ষা অ্যাপ হল সঞ্চার সাথী। ভারতে মোবাইল ফোন চুরির অপরাধ রোধে সহায়তা করছে এই অ্যাপ। সঞ্চার সাথী অ্যাপটি ভারতে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ট্র্যাক ও পুনরুদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।…


