স্বপ্নপূরণ পদ্ম পলাশের! বিলাসবহুল গাড়ি কিনলেন সারেগামাপা বিজয়ী, দাম কত জানেন?
চলতি মাসের গোড়াতেই জি বাংলা সারেগামাপা-র খেতাব জিতে নিয়েছেন পদ্ম পলাশ হালদার। অস্মিতা করের সঙ্গে যৌথভাবে বিজয়ীর ট্রফি হাতে উঠেছিল লক্ষ্মীকান্তপুরের ছেলের। সারেগামাপা জেতায় ঢালাও পুরস্কার পেয়েছিলেন দুজনেই। পুরস্কার বাবদ দুজনেই ৭ লক্ষ টাকার চেক পেয়েছেন, একটি করে সোনার নেকলেস এবং বিলাসবহুল একটি করে গাড়ি উপহার পেয়েছিলেন। তবে মাস ঘুরতে না ঘুরতেই পদ্মপলাশের ঘরে এল দ্বিতীয় গাড়ি! হ্যাঁ, এবার উপহার হিসাবে নয়, নিজেই পরিশ্রমের টাকা দিয়ে একটি এসইউভি কিনলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন…

