টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
নয়া দিল্লি: প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। প্রবল বৃষ্টির মধ্যেই কাজ থেকে বাড়ি ফিরছিলেন যুবক। কিন্তু ফেরা হল না। রোজকার চেনা পথেই হারিয়ে গেলেন তিনি। চলে গেল প্রাণ। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৮টা নাগাদ সরিতা বিহার থানার অন্তর্গত প্রিয়াঙ্কা ক্যাম্প এলাকায়। আর তার জন্য শুধু প্রকৃতি নয়, অবশ্যই অভিযোগের তির উঠেছে প্রশাসনিক ও পুরবিভাগের গা-ফিলতির দিকে। অফিস থেকে বাড়ি ফেরার পথে উপচে পড়া নর্দমায় পড়ে গেলেন অঙ্কিত। নিখোঁজ হয়ে গেলেন ১৮ বছরের যুবক। NDRF ও…

