‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সেটে প্রসেনজিতের পায়ের কাছে বসে নাক ডাকছিলেন ঋতুপর্ণা
#কলকতা: ‘ইস্মার্ট জোড়ি’তে এসে মঞ্চ মাতালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সেটের কিছু মজার ঘটনার কথা তুলে ধরলেন ছবির নায়ক। সুপারস্টার জিৎ সঞ্চালিত স্টার জলসার এই অনুষ্ঠানে একাধিক রিয়েল লাইফ জুটি অংশগ্রহণ করেন। সেই মঞ্চে কোনও কোনও পর্বে রিল লাইফ জুটিরা এসে নিজেদের গল্পে মাতিয়ে তোলেন। এই সপ্তাহে সেই ভূমিকা পালন করেছিলেন ‘প্রাক্তন’-এর নায়ক-নায়িকা। ২০০০ সালের বিখ্যাত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর যখন শ্যুটিং চলছিল, সেই সময়ে ঋতুপর্ণা একইসঙ্গে অপর্ণা সেন পরিচালিত ‘পারমিতার একদিন’-এরও শ্যুটিং করছিলেন। ভোর ৬টা থেকে…

