লোকে লাইন দিয়ে ‘স্পাইডারম্যান’ দেখবে, তাও একটা বাংলা ছবি দেখবে না, ক্ষোভ শাশ্বতর
#কলকাতা: ১৯৪১.৫ কিমি। কলকাতা থেকে মুম্বইয়ের দূরত্ব। ডেইলি প্যাসেঞ্জারি করে কাজ করছেন পঞ্চাশোর্ধ এই অভিনেতা। ‘তীরন্দাজ শবর’, ‘ধাকড়’, ‘মহাভারত মার্ডারস’, এত ছবি, সিরিজ সামলাচ্ছেন কী ভাবে? নতুন সংযোজন হায়দরাবাদ। গেছো দাদার ভূমিকা পালন করে চলেছেন। নিউজ18 বাংলার মুখোমুখি শাশ্বত চট্টোপাধ্যায়। প্রশ্ন: ক্লান্ত লাগে না? শাশ্বত: এক একটা শ্যুটিং মানে ভ্রমণের সুযোগ। বাড়িতে বসে গেলে মন খারাপ হবে। রাতে ৪-৫ ঘণ্টার বেশি ঘুমও হয় না আমার। আর যদি ক্লান্ত হয়ে যাই, তা হলে শরীরই বলে দেবে, এ বার একটু বিশ্রাম…

