জি এন্টারটেইনমেন্টের জন্য বড় স্বস্তি! সেবির নির্দেশ স্থগিত করে ৩,৪১৩ কোটি টাকা তোলার অনুমতি দিল
ZEEL: সেবির নিষেধাজ্ঞা স্থগিত করে জি এন্টারপ্রাইজ লিমিটেডকে ৩,৪১৩ কোটি টাকা তহবিল সংগ্রহের অনুমতি দিয়েছে সিকিউরিটিজ আপিল ট্রাইব্যুনাল (SAT)। প্রমোটর সংস্থার মাধ্যমে প্রেফারেনশিয়াল ওয়ারেন্ট ইস্যু করে মূলধন জোগাড়ের এই পদক্ষেপে কোম্পানির আর্থিক ভিত্তি আরও মজবুত হবে। আদালতের এই অন্তর্বর্তীকালীন রায়কে বড় স্বস্তি হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র নিষেধাজ্ঞাকে বড় ধাক্কা দিয়ে সিকিউরিটিজ আপিল ট্রাইব্যুনাল (SAT)-এর অন্তর্বর্তীকালীন রায়ে বিরাট স্বস্তি পেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় মিডিয়া ও…

)