ওড়িশার এই সতীপীঠে পড়েছিল দেবীর নাভি ! বিরজা দেবীর ভৈরব স্বয়ং জগন্নাথ
আদ্যা স্তব অনুযায়ী, ওড়িশায় দুটি শক্তিপীঠ। বিমলা পীঠ ও বিরজা পীঠ। কারণ ওড়িশাকে পুরুষোত্তম ক্ষেত্র, ঔড্রদেশ নামে ডাকা হয়। সমগ্র উৎকল ক্ষেত্র চারটি ভাগে বিভক্ত। সাতপুরা বা বিরজা ক্ষেত্র, ভুবনেশ্বর বা শাম্ভব ক্ষেত্র, কোণারকের পদ্ম ক্ষেত্র এবং পুরীর জগন্নাথ ক্ষেত্র। দেবীর বিরজার রূপ কেমন প্রায় প্রতিটি পীঠ শাস্ত্রে বিরজা দেবীর নাম পাওয়া যায়। পীঠ নির্ণয় তন্ত্র মতে এখানে দেবীর নাভি পড়েছিল। এটি একাদশ তম সতীপীঠ। মন্দিরের মূল ফটকের সামনে দাঁড়িয়ে, সোজা তাকালে একটা আলোকবিন্দু চোখে পড়ে। এটি মা বিরজার…

