‘স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ‘, নজর মুখ্যমন্ত্রীর
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যে পালাবদলের পর এবার ফোকাসে স্কুলের পড়ুয়াদের পোশাকের মান। ‘স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো?, কোন সংস্থাকে বরাত, কত টাকা খরচ?’, সচিবদের সঙ্গে বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর , খবর সূত্রের। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন। সমস্ত দফতরের সচিবরা এই দফতরে উপস্থিত ছিলেন। তিনি একাধিক দফতরের বিষয়ে খোঁজ খবর নেন। এবং স্কুল দফতরের যিনি শিক্ষা সচিব রয়েছেন, তাঁর কাছে জানতে চান, স্কুল পড়ুয়াদের যে জামা কাপড় দেওয়া হয়, তার মান এত নিম্নমানের কেন…

