Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Bangladesh: চেয়ারে বসা স্কুলশিক্ষিকার পচা-গলা মৃতদেহ! টের পাননি কেউ
Bangladesh: চেয়ারে বসা স্কুলশিক্ষিকার পচা-গলা মৃতদেহ! টের পাননি কেউ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হঠাৎ উদ্ধার এক স্কুলশিক্ষিকার পচা-গলা মৃতদেহ। অথচ টের পাননি কেউই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিস। গ্রামের বাড়ি থেকে জোবাইদা খাতুন (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত  স্কুলশিক্ষিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। জোবাইদা খাতুন উপজেলার আলমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।  তিনি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ছিলেন। পাঁচ-ছয় বছর আগে অবসর নিয়েছেন। স্থানীয়দের কথায়, পরিবারের সদস্যদের সঙ্গে জোবাইদার সম্পর্ক ভালো ছিল না। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর…

Read More