E-Scooter : ২৫ টাকায় যেতে পারবেন ১১৩ কিমি রাস্তা! ১০ লাখ মানুষ কিনেছেন এই স্কুটার, কত দাম জানেন? খুব জনপ্রিয়
২০২০ সালের জানুয়ারিতে বাজারে আসার পর থেকে ২০২৬ সালের ৬ নভেম্বর পর্যন্ত দেশের বাজারে মোট ১০,০১,১৩৫টি চেতক বিক্রি করেছে বাজাজ। এই সাফল্যের হাত ধরে ভারতে ১০ লক্ষ ইলেকট্রিক টু-হুইলার বিক্রির মাইলফলক ছোঁয়া তৃতীয় সংস্থা হয়ে উঠেছে বাজাজ অটো। এর আগে এই নজির গড়েছিল ওলা ইলেকট্রিক এবং টিভিএস মোটর কোম্পানি। বিক্রিতে দ্রুত বাড়ছে চেতকের জনপ্রিয়তা শুরুর দিকে চেতকের বিক্রি খুব একটা বেশি ছিল না। ২০২০ সালে মাত্র ১,২৪৩টি স্কুটার বিক্রি করেছিল বাজাজ। পরের বছর বিক্রি হয় ৪,৭৬৫টি। ২০২২ সালে…




