T20 World Cup 2026: ক্যাপ্টেনেরই কাঁধের হাড় সরে গেল! গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন নক্ষত্র? শক্ত প্র্যাকটিস পিচে পড়েই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) প্রথমবার যোগ্যতা অর্জন করেছে ফুটবল খেলিয়ে দেশ ইতালি (Italy)। সোমবার ৯ ফেব্রুয়ারি, ইডেন গার্ডেন্সে কাপযুদ্ধের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেই গেল ইতালি। বিশ্বকাপ অভিষেকের যাত্রার স্মৃতি সুখকর হল না পির্লো-ভিয়েরিদের শুভেচ্ছা নিয়ে মাঠে নামা দল। রিচি বেরিংটনের স্কটিশরা টস হেরে প্রথমে ব্যাট করে ২০৭/৪ তুলেছিল। রানা তাড়া করতে নেমে ওয়েন ম্যাডসেনের (Wayne Madsen) ইতালি মাত্র ১৩৪ রানই তুলতে পেরেছে। স্কটল্যান্ড ৭৩ রানে জিতল। শুধু হেরেই ধাক্কা খায়নি…
