Jean-Marc Laroche: কঙ্কালেরা যৌনতায় লিপ্ত! দেখে কেউ ছুটছেন, কেউ ভয়ে নীল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেউ আতঙ্কিত, কেউ লজ্জিত, কেউ বাক্যহারা! এ কী দেখছে তারা? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অদ্ভুত এক প্রদর্শনী হয়ে গেল। কঙ্কালের প্রদর্শনী। না ঠিক কঙ্কাল নয়। কঙ্কাল সম্পর্কিত শিল্পকর্মের প্রদর্শনী। শিল্পী তাঁর কঙ্কাল-ইনস্টলেশনগুলিকে যে বিচিত্র পসচারে স্থাপন করেছিলেন সেটা দেখেই মানুষ আশ্চর্য হয়ে গিয়েছেন! প্রদর্শনীতে জোড়ায় জোড়ায় কঙ্কাল রাখা ছিল, যারা যৌনমিলনে রত। কঙ্কালগুলি অবশ্যই প্রকৃত কঙ্কাল নয়। ভিতরে লোহার স্ট্রাকচার, বাইরে রজনের আস্তর। ফরাসি শিল্পী জাঁ মার্ক লারোচ এই অদ্ভুত প্রদর্শনীর হোতা। প্রদর্শনীতে জাঁ…

