দ্বিতীয় সন্তানের পরিকল্পনা? ঝুঁকি এড়াতে কী করণীয়, পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
পরিবারে নতুন সদস্যের আগমনের কারণে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। ফলে অনেকেই একের বেশি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। তবে দ্বিতীয় সন্তান পরিকল্পনা করার ক্ষেত্রে এর সম্ভাব্য ঝুঁকি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি। যাতে সুস্থ ভাবে পৃথিবীর আলো দেখে পরিবারের খুদে নতুন সদস্যটি। ঝুঁকি হ্রাস করার প্রসঙ্গে কিছু টিপস শেয়ার করলেন বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের ওবেস্টেট্রিকস এবং গাইনিকোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. গীতা এস। ডা. গীতা এস সন্তানধারণের আগেই পরিকল্পনা: কনসিভ বা সন্তানধারণের চেষ্টা করার আগেই স্বাস্থ্য পরীক্ষা…

