সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
#নয়াদিল্লি: ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে দেশে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেশিরভাগ গাড়ি কোম্পানিও বিক্রি করছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। এছাড়া এসব কোম্পানিগুলি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার উপরে নানা আর্থিক সুবিধাও পাইয়ে দিচ্ছে। এমনকী বর্তমানে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলি শূন্য ডাউন-পেমেন্ট বিকল্পের সঙ্গেও ফিনান্স করা যেতে পারে, তবে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলি ফিনান্স করালে লাগতে পারে উচ্চ সুদ। একটি ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য সস্তা সুদের হারে লোন নিতে…

