Cervical Cancer Vaccine: কোভিশিল্ডের পর এবার সারভাইক্যাল ক্যানসারের টিকা আনছে সেরাম
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা টিকা তৈরি করে বিশ্বজুড়ে কোভিড সংক্রমণ ঠেকাতে বিশাল ভূমিকা নিয়েছিল পুনের সেরাম ইনস্টিটিউট। এবার সেই আদর পুনাওয়ালার সংস্থা সেরাম বাজারে আনছে মহিলাদের সারভাইক্যাল ক্যানসারের টিকা। এমনটাই জানিয়েছেন সেরামের সিইও আদর পুনাওয়ালা। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষদিকে বাজারে চলে আসবে ওই ভ্যাকসিন। সারভাইক্যাল ক্যানসার বা জরায়ু মুখের ক্যানসারের পেছনে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(qHPV)। সেই ভাইরাসকেই রুখে দেবে সেরামের টিকা। মঙ্গলবার ওই ভ্য়াকসিন উত্পাদনের অনুমতি দিয়েছে ডিজিসিআই। ওই ভ্যাকসিন তৈরির অনুমতি পাওয়ার পর পুনাওয়ালা এক…

