Shah Rukh Khan injured: নাকে গুরুতর চোট! শ্যুটিং চলাকালীন আহত শাহরুখের অস্ত্রোপচার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্যুটিং চলাকালীন নাকে গভীর চোট পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। লস অ্যাঞ্জেলসে শ্যুটিং করার সময় নাকে চোট পান বলিউড বাদশা। নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করা হয় তাঁর। তবে সূত্রের খবর, চিন্তার কোনও কারণ নেই এখন সুস্থ আছেন অভিনেতা। দেশে ফিরে আসছেন বাদশা। একটি সূত্র ই-টাইমসকে জানিয়েছে, ‘এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেই সময় নাকে চোট পান। তাঁর রক্তক্ষরণ…

