‘যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে, আমাদের লাশ যাবে, আবার থানা থেকে ঘুরে আসব’, শহিদ মিনারে ধুন্ধুমার
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহিদ মিনারে (Shaheed Minar) এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seeker) অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের (Kolkata Police) সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। প্রসঙ্গত, এই অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। এরপর চ্যাংদোলা করে তাঁদের নিয়ে যাওয়া হল লালবাজার (Lalbazar) সেন্ট্রাল লক আপে। কী ঘটেছে? SSC’র নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই যখন তৎপর, তখন আন্দোলনারী চাকরিপ্রার্থীদের শহিদ মিনার চত্বর থেকে…

