এশিয়া কাপে পাকিস্তান দলে রাখা হচ্ছে না এই মহাতারকাদের? জোর জল্পনা
করাচি: এশিয়া কাপের (Asia Cup) জন্য পাকিস্তান ক্রিকেট দল থেকে বাদ পড়তে চলেছে একাধিক বড় নাম? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ানের দলে ফেরা খুবই কঠিন। সলমন আগার নেতৃত্বে ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদিকে সুযোগ দেওয়া হতে পারে বলেই খবর। কেমন হতে পারে পাকিস্তানের এশিয়া কাপের দল? পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপে এ গ্রুপে রয়েছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। সমস্ত দল গ্রুপের অন্য দলগুলির সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে।…





