বউকে প্রণাম করে ট্রোল হয়েছেন, বিক্রান্ত বলছেন, ‘বাড়িতে শান্তি চাইলে এটাই করুন’
নাম বিক্রান্ত মাসে, নিজের অভিনয় দক্ষতার কারণে এই মুহূর্তে বলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেতা তিনি। তবে কিছুদিন আগেই ‘করওয়া চৌথ’-এর দিন স্ত্রী শীতল ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে আলোচনায় উঠে আসেন বিক্রান্ত। কেউ বিক্রান্তের কাণ্ডে তাঁর প্রশংসায় ভরিয়েছেন, কেউ আবার বিষয়টা ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি। অবশেষে এই বিষয়টি নিয়েই মুখ খুললেন বিক্রান্ত মাসে। যদিও করওয়া চৌথ উদযাপনের মোট ৬টি ছবি পোস্ট করেছিলেন বিক্রান্ত। যার শুরুতেই ছিল চাঁদ দেখে এবং চালুনিতে রাখা প্রদীপের আলোয় স্বামীর মুখ দেখে শীতল ঠাকুরের…

