Shefali Razdan Duggal: 'শেফালি টিউলিপ'! কূটনীতিকের নামে রাখা হল অপূর্ব এই ফুলের নাম…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়েদের হয়ে কথা বলে, নারীশক্তি নিয়ে গলা তুলে অবশেষে ফেলেন ফুলেল সম্মান। তিনি শেফালি রাজদান দুগ্গল। ভারত-মার্কিন কূটনীতিক তিনি। এবং এই কাজের মধ্যে দিয়েই তিনি নিরন্তর অবদান রেখেছেন লিঙ্গসাম্য ও নারীর ক্ষমতায়ন নিয়ে। তারই অপূর্ব স্বীকৃতি মিলল অভিনব পন্থায়। তাঁর নামে রাখা হল টিউলিপের নাম। ঘটনাটি নেদারল্যান্ডসের। গত আন্তর্জাতিক নারী দিবসে শেফালি রাজদান দুগ্গল যখন নারী দিবস উদযাপন করছিলেন তখন লিঙ্গসাম্য নিয়ে কথা বলেছিলেন। সেই সময়েই তাঁকে এই সম্মান জানানো হয়। এই সম্মান পেয়ে…

