Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Shooting At US School: পর পর বন্দুকবাজের হামলা! এখনও পর্যন্ত মৃত ৯, রয়েছে স্কুলপড়ুয়াও…
Shooting At US School: পর পর বন্দুকবাজের হামলা! এখনও পর্যন্ত মৃত ৯, রয়েছে স্কুলপড়ুয়াও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরের পর হামলা, বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত্যু, রক্ত। সন্ত্রাসের আবহাওয়া মার্কিন দেশে। ৪৮ ঘণ্টার মাথায় ফের বন্দুকবাজের দৌরাত্ম্য আমেরিকায়। তিনটি পৃথক হামলায় সেখানে মৃত্যু হল অন্তত ন’জনের। আমেরিকার আইওয়ার ডেস মোইনেস শহরের এক যুব প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার আচমকাই হানা বন্দুকবাজের। জানা গিয়েছে, স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বন্দুকবাজেরা। দুষ্কৃতীদের গুলিতে জখম দুই ছাত্র-সহ তিন জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর জখম শিক্ষকের চিকিৎসা…

Read More