শিকাগোয় বন্দুকবাজের হামলা, নিহত ৬! দেখুন হাড় হিম করা ভিডিও
#শিকাগো: ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা৷ এবার শিকাগোর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করল এক আততায়ী৷ আহত হয়েছেন ২৪ জন৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে শিকাগো পুলিশ৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিকাগোর হাইল্যান্ড পার্ক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি দোকানের ছাদ থেকে গুলি চালাতে শুরু করে আততায়ী৷ মুহূর্তের মধ্যে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সাধারণ মানুষ৷ স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান দেখতে রাস্তার দু’ পাশে বহু মানুষ ভিড়ও জমিয়েছিলেন৷ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের…

