এক হাজার কর্মী চাকরি হারাবেন! ছাঁটাইয়ের ঘোষণা ই-কমার্স সংস্থার
#নয়াদিল্লি: ১০% কর্মী ছাঁটাই করার ঘোষণা করল ই-কমার্স জায়ান্ট Shopify। এক হাজার কর্মী চাকরি হারাবেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। সংস্থার ত্রৈমাসিক পারফরম্যান্স রিপোর্ট বেরনোর ঠিক আগেরদিন এমন খবর জানতে পারলেন কর্মীরা। কোভিড মহামারীর সময় প্রথম সারির ই-কমার্স সংস্থাগুলির বিক্রি বেড়েছিল। সেই সময় শপিফাই-এর বিক্রি বেড়েছিল। কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকেই Shopify-এর বিক্রি কমে। রয়টার্সের রিপোর্ট জানাচ্ছে, শপিফাই-তে ২০২০ সালের শেষ পর্যন্ত ৭,০০০ কর্মী ছিল। তার পরও করোনা মহামারীর সময় বিক্রি বেড়ে…

