ফল বিক্রেতা বাবা আর তার ছেলেই সিডনি হামলার ২ আততায়ী, আর কী জানাল পুলিশ ?
Sydney Mass Shooting: ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্রতটে ২ বন্দুকবাজের হামলা। সিডনির বন্ডি বিচে যে হামলা হয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ সেই ঘটনাকে আগেই ‘জঙ্গি হামলা’ বলে ঘোষণা করেছে। পুলিশ সূত্রে খবর, বিগত তিন দশকে এটাই অস্ট্রেলিয়ার ‘ডেডলিয়েস্ট শুটিং’। ২ আততায়ীর মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর জখম অবস্থায় পাকড়াও করে পাঠানো হয় হাসপাতালে। সিডনির এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে আরও অনেকে। মৃত এবং আহত, দু’দলেই রয়েছেন মহিলা এবং শিশুরা। রয়েছেন পুলিশকর্মীরাও। আর এই…

