যুদ্ধাঙ্গন ভ্রমণ! পর্যটকদের জন্য সিকিমে নয়া সাজে চো লা, যেতে হলে কী কী লাগবে?
ব্যাটলফিল্ড ট্যুরিজম অর্থাৎ যুদ্ধাঙ্গন ভ্রমণ। ভ্রমণপ্রেমীরা এমনিতে অফবিট ডেস্টিনেশন, থিম ট্যুর, রিট্রিট ট্যুরের মতো একাধিক ভ্রমণে অভ্যস্ত। তাদের জন্য এবার নয়া ধাঁচের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে সিকিম সরকার। সিকিম সরকারের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায় পর্যটকদের জন্য চো লা অঞ্চলটি উন্মুক্ত করে দেওয়া হবে। ভারত সরকারের রণভূমি বা যুদ্ধাঙ্গন পর্যটন উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডোকলাম নিকটস্থ এলাকা… এনডিটিভি রিপোর্ট মোতাবেক সিকিমের অতিরিক্ত মুখ্যসচিব সিএস রাও জানিয়েছেন, অঞ্চলটি ডোকলামের নিকটবর্তী। ২০১৭ সালে এখানেই ভারত, ভুটান ও চিনের…

