কাফলিং ছিঁড়ে ১০০ মিটার এগিয়ে গেল ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন, বড়সড় দুর্ঘটনা এড়াল রেল
শিলিগুড়ি: বড়সড় দুর্ঘটনার (Train Accident) হাত থেকে রক্ষা পেল ট্রেন। তবে যাত্রীসুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল (Indian Rail)। এদিন শিলিগুড়ি জংশন এবং গুলমা স্টেশনের মধ্যে কোনও মতে বিপত্তি এড়ায় ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনটি। কিন্তু আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল যাত্রীদের মধ্যে। কী ঘটেছিল? যাত্রীদের অভিজ্ঞতা ও রেল সূত্রের (Indian Railways) খবর মিলিয়ে প্রাথমিক ভাবে যা উঠে আসছে তাতে, শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন। খবর ছড়াতে দেরি…

