সিম কার্ড বিক্রি নিয়ে কড়া নিয়ম টেলিকম মন্ত্রকের! না মানলে জেল-জরিমানা
রোজকার জীবনেই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ফোনের ব্যবহার। এবার সেই ফোনের সুরক্ষা আরও কড়া করতে চলেছে কেন্দ্র। টেলিকম মন্ত্রক সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে সেটি কার্যকর হতে চলেছে। ফোনের ব্যবহার যত বেড়েছে, ততই বেড়েছে সিমের দেদার ব্যবহার। সম্প্রতি সেই সিম নিয়েই কড়া হল টেলিকম দফতর। সিম কার্ড নিয়ে গত কয়েক দশকে অপরাধ বেড়েছে। সেই অপরাধও অনেকটাই আটকাতে পারবে নয়া নিয়ম। গত অক্টোবরের ১ তারিখ থেকেই নয়া নিয়মগুলি লাগু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। অবশেষে…

