SIR ফর্মের নামে চলছে সাইবার জালিয়াতি, জেনে নিন কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
Cyber Fraud : বর্তমানে নির্বাচনের আগে দেশের অনেক জায়গাতেই চলছে SIR (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন)। মূলত ভোটার লিস্ট সংশোধনীর জন্য এই কর্মসূচি নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। ভোটারদের যাচাইয়ের জন্য ফর্ম পূরণ করতে বলেছে কমিশন। যার সুযোগ নিচ্ছে সাইবার জালিয়াতরা। এই প্রক্রিয়ার সুযোগ নিয়ে মানুষকে ফাঁদে ফেলছে তারা। জেনে নিন, কীভাবে এই প্রতারণাচক্র থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। কীভাবে হচ্ছে এই জালিয়াতি সাইবার অপরাধীরা নিজেদের নির্বাচন কমিশন বা BLO (বুথ লেভেল অফিসার) হিসেবে পরিচয় দিয়ে এই জালিয়াতি করছে। কল ও…

