লালবাজারে আটক করেছিল পুলিশ, শৌচালয়ে ফিনাইল খেয়ে অসুস্থ চার SLST চাকরিপ্রার্থী
#কলকাতা: বিকেলে শহিদ মিনারের নিচে প্রতিবাদরত এসএলএসটি চাকরি প্রার্থীদের লালবাজারে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তাঁদের আটক করা হয়েছিল। সেই প্রতিবাদীদের মধ্যে থেকেই চারজন লালবাজারের শৌচালয়ে গিয়ে ফিনাইল খেয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। পুলিশের চোখ এড়িয়ে সালমান শেখ, মাজিজুর রহমান, ঝন্টু হালদার, ইন্দ্রজিৎ মন্ডল নামে চার জন ফিনাইল খান বলে সূত্রের খবর। তাঁদের তড়িঘড়ি এসএসকেএম-এ নিয়ে আসা হয়। দু’জনকে চিকিৎসার পর ছেড়ে দিলেও বাকি দু’জন হাসপাতালে ভর্তি আছেন বলে খবর। গত সত্তর দিন ধরে চাকরির দাবিতে শহিদ মিনারের নীচে…

