CPAP For Elderly Users: প্রবীণদের জন্য ‘স্মার্ট’ CPAP, প্রতিটা রাতেই এবার শান্তির ঘুম
শর্মাবাবু আক্রান্ত হয়েছিলেন Obstructive Sleep Apnoea (OSA)-এ। এটি একটি জটিল শারীরিক অবস্থা, যেখানে বয়সের সঙ্গে সঙ্গে গলার পেশি দুর্বল হয়ে পড়ে। ভারতের প্রবীণ জনগোষ্ঠী সাধারণ জনসংখ্যার তুলনায় প্রায় তিন গুণ হারে বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দীর্ঘস্থায়ী অসুখের বোঝাও। OSA সেইরকমই রকটি অসুখ যা নীরবে শরীরকে ছিন্নভিন্ন করে ফেলে। এই অসুখের লক্ষণগুলো বহু মানুষের কাছেই পরিচিত! এরমধ্যে রয়েছে, ঘুমের মাঝেই দম বন্ধ হয়ে আসা, মাঝরাতে বার বার জেগে ওঠা, সকালে নিস্তেজ হয়ে পড়া, দিনের বেলায় অস্বাভাবিক তন্দ্রাভাব। কেউ দীর্ঘদিন…

