বাবার পর এবার হাসপাতালে স্মৃতি মান্ধানার হবু বর পলাশও ! কী ঘটল সাতসকালে?
বিশ্বকাপজয়ী দলের ভরসাযোগ্য ক্রিকেটারের বিয়ে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। বিয়ের অনুষ্ঠানের পুঙ্খাণুপুঙ্খ। সতীর্থ তারকা ক্রিকেটারদের সমাবেশ , সবকিছুই ছিল সংবাদমাধ্যমের আলোচনায়। তবে ছন্দপতন হল বিয়ের দিনই। উৎসবের আবহ হঠাৎ বদলে যায় উদ্বেগে। স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বাবা হার্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি ভর্তি করাতে হয় হাসপাতালে। এবার বিপদ বাড়ল আরও । হাসপাতালে ভর্তি করতে হল স্মৃতি মান্ধানার হবু স্বামীকেও। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছলও। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির সমস্যা…

