মাত্র ২ মিনিটে আপনার প্রিয় জুতো হবে নতুনের মতো ঝকঝকে! তাক লাগাচ্ছে এই মেশিন
#নয়াদিল্লি: নিত্যদিনের কাজকর্ম, দৌড়ঝাঁপের মধ্যে সবথেকে বেশি চাপ পড়ে আমাদের পায়ে। তাই পা-কে সব সময় আরাম দেওয়া উচিত। আর পায়ের আরামের জন্য স্নিকারের থেকে ভাল জুতো আর কী-ই বা হতে পারে। স্কুল-কলেজ-অফিস থেকে শুরু করে পাহাড়ে বেড়াতে যাওয়া- সব ক্ষেত্রেই সঙ্গী হয় সেই স্নিকার। এবড়ো-খেবড়ো রাস্তায় হাঁটাচলা এবং দৌড়ঝাঁপের সময় আরাম তো দেয়ই, সেই সঙ্গে ভাল রাখে আমাদের পা-কেও। ফলে সারা বিশ্বে তথা ভারতে স্নিকারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে মুশকিল হল, নিত্য ব্যবহারের ফলে ভীষণ নোংরা হয়ে যায় স্নিকার।…

