Saptadingar Guptodhon Teaser: রহস্যের মায়াজালে সুন্দরবন! পয়লা বৈশাখে বড় চমক সোনাদার, প্রকাশ্যে এল ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর টিজার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরসুমে বাঙালির শ্রেষ্ঠ উপহার যদি হয় একমুঠো রহস্য আর রোমাঞ্চ, তবে সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। পহেলা বৈশাখের শুভ লগ্নে দর্শকদের সেই কাঙ্ক্ষিত উপহারটিই দিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর টিজার। রহস্যভেদী সুবর্ণ সেন ওরফে সোনাদার নতুন অভিযানের এক ঝলক দেখেই উত্তেজনার পারদ চড়ছে সিনেমাপ্রেমীদের মনে। এবারের প্রেক্ষাপট রাজবাড়ির অন্দরমহল বা পাহাড় নয়, বরং বাংলার বুক চিরে বয়ে যাওয়া রহস্যময় ও আদিম…

)