‘পাকিস্তানের অনুষ্ঠানে গিয়েছিলেন, বাংলাদেশও গেছেন’, সোনম ওয়াংচুকের বিরুদ্ধে আরও তদন্ত
লেহ (লাদাখ) : সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তান-যোগের অভিযোগ তুললেন লাদাখের ডিজিপি এসডি সিং জামওয়াল। এমনকী প্রতিবেশী দেশে তাঁর ভ্রমণ নিয়েও প্রশ্ন তুলে দিলেন। লেহ-তে এক সাংবাদিক বৈঠকে ডিজিপি বলেন, “সম্প্রতি আমরা এক পাকিস্তান PIO-কে গ্রেফতার করেছি, যে ওপারে রিপোর্ট পাঠাচ্ছিল। আমাদের কাছে তার রেকর্ড আছে। উনি (সোনম ওয়াংচুক) পাকিস্তানে Dawn-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উনি বাংলাদেশও গিয়েছিলেন। কাজেই, তাঁকে নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে…তদন্ত চলছে।” গত ২৪ সেপ্টেম্বর লেহ-তে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে ওয়াংচুকের বিরুদ্ধে। ডিজিপি বলেন,…

