পুজোর আগেই নিজের ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করলেন সৌরভ, নয়া উদ্যোগ নিয়ে কী বললেন দাদা
দুর্গাপুজোর ঠিক আগে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে Myntra একটি প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড ‘সৌরাজ্ঞা’ লঞ্চ করল। ক্রীড়া জগতের সাফল্যকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবার ফ্যাশন দুনিয়াতেও ছড়িয়ে দিতে চলেছেন। ব্র্যান্ডটির সহ-সৃষ্টির পেছনে মূল অনুপ্রেরণা ছিল সৌরভের সেই ভাবনা, যা পশ্চিমবঙ্গের নিজস্ব ডিজাইন ও শৈলীকে সবার সামনে তুলে ধরবে। চুক্তি অনুসারে, Myntra এই ব্র্যান্ডকে ডিজাইন ও ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে তাদের দক্ষতা দিয়ে সহায়তা করবে। এর ফলে, ‘সৌরাজ্ঞা’ আধুনিক ফ্যাশন-সচেতন গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি সংস্কৃতি এবং আধুনিক আভিজাত্যের একটি সমন্বয় ঘটাবে। এই কালেকশনটি বাংলার…

