Sourav Ganguly: ক্রিকেটার, প্রশাসক, সঞ্চালক…! এবার কি হতে চান সৌরভ? যা জানালেন, শুনলে অবাক হবেন
Sourav Ganguly- ভারতীয় দলের কোচ হতে চাই। ফের ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা: ভারতীয় দলের কোচ হতে চাই। ফের ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘সুযোগ পেলে অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চাই।’ ফের একবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ। শনিবার প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে এসে জানালেন মহারাজ। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রশ্ন ছিল, সৌরভ সব ভূমিকায় সফল। ভারতীয় কোচের ভূমিকায় কবে দেখতে পাওয়া যাবে? সেই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন,…

