সৌরভ-ডোনাকে পরপর থ্রেট লেটার, সরাসরি ‘খতম’ করার হুমকিই! সোম রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিবারের উদ্দেশ্যে থ্রেট লেটার। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হল প্রাক্তন ভারত অধিনায়কের পরিবারের তরফে জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় পেলেন হুমকি চিঠি! দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতির সচিব তানিয়া ভট্টাচার্য দু’পাতার চিঠি দিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তির সৌরভের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে চিঠি পাঠাচ্ছিলেন। শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। মনে করা…

)
