Pakistan: নির্বিচারে গুলি, বন্দুকবাজের আচমকা হানায় নিহত ২৩
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বন্দুকবাজের অতর্কিত হানায় নিহত ২৩ জন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সোমবার সকালে এই ঘটনা ঘটে। ট্রাক ও বাস থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাই করে। তারপর গুলি করে ২৩ জনকে গুলি করা হয়। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটে। দুস্কৃতীরা মুসাখাইল জেলার রারাশাম এলাকায় রাস্তা অবরোধ করে, তারপর বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলেই সূত্রের খবর। দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, সহকারী কমিশনার মুসাখাইল নজীব কাকারের বলেন, সশস্ত্র দুস্কৃতীরা মুসাখেলের রারাশাম…

