আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল বহু দূরেও
নয়াদিল্লি: পৃথিবীর বাইরে মহাকাশে উপনিবেশ গড়ার স্বপ্নে বিভোর বিজ্ঞানীরা। আর সেই আবহেই বড় ঘটনা ঘটে গেল আমেরিকায়। আকাশে ওড়ার আগেই বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায় New Glenn রকেট। বিস্ফোরণের পলে সৃষ্ট ধোঁয়ার ছত্রাক চোখে পড়েছিল বহু দূর থেকেও। এবার জানা গেল শুধু আগুন এবং ধোঁয়াই নয়। ওই বিস্ফোরণের ফলে তীব্র শব্দতরঙ্গের সৃষ্টি হয়, যা বিস্ফোরণস্থল ফ্লোরিডা থেকে ১৬০০ কিলোমিটার দূরে অবস্থিত টেক্সাস পর্যন্ত পৌঁছে যায়। চেরনোবিল পরমাণু কেন্দ্রে ঘটা বিস্ফোরণের সঙ্গে এর তুলনা করছেন বিজ্ঞানীরা। (Blue Origin Rocket Explosion)…

