কান চুলকায়, আওয়াজ হয়? সাবধান! বৃদ্ধার কানের ভিতর থেকে উদ্ধার ভয়ঙ্কর জিনিস
নয়াদিল্লি: কানে আওয়াজ, অস্বস্তি হলে ফেলে রাখবেন না। যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়াই ভাল। কারণ আমরা আজ আপনাদের যে তথ্য দেব, তাতে আপনারও কানে কোনওরকম অস্বস্তি হলে এর পর থেকে আশঙ্কা হতে পারে! তাইওয়ানের এক বৃদ্ধার কানের ভিতর থেকে দুটি জ্যান্ত মাকড়শা উদ্ধার করেছেন চিকিৎসকরা। অতি কষ্টে সেই বৃদ্ধার কানের ভিতর থেকে মাকড়শাগুলি বের করেন তাঁরা। সাকশন পদ্ধতিতে কাজটা করেন চিকিৎসকরা। বেশ কয়েকদিন ধরেই সেই বৃদ্ধার কানে অস্বস্তি হচ্ছিল। তাঁর কানে ক্ষণে ক্ষণে আওয়াজও হত। বৃদ্ধা ব্যাপারটা ফেলে…

