Tanusree Dutta: ভয়ংকর পরিস্থিতি! বাড়িতেই চূড়ান্ত হেনস্থার শিকার বাঙালি অভিনেত্রী, কান্নায় ভেঙে পড়লেন ইনস্টাগ্রাম ভিডিয়োতে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় সাত বছর আগে ‘মি টু’ আন্দোলনের সময় নিজের তিক্ত অভিজ্ঞতা জানিয়ে ঝড় তুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। ২০১৮-য় সমাজমাধ্যম উত্তাল হয়েছিল ‘মিটু’ ( Me Too) আন্দোলন নিয়ে। অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual harrasment) অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছিল নানা পটেকরের (Nana Patekar) বিরুদ্ধে। কিন্তু যথাযথ সাক্ষ্যপ্রমাণের অভাবে সেই মামলাটি বন্ধ করা হয়। তার পর মাঝে কয়েকটা বছর বিদেশে ছিলেন। এখন যদিও দেশে ফিরে এসেছেন। তাও…

