নক্ষত্রপতন! ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার
বিনোদন দুনিয়ায় ফের এক নক্ষত্রপতন। প্রয়াত বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় শিল্পী শ্রীলা মজুমদার। বিগত ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন শ্রীলা। শেষপর্যন্ত মারণ ব্য়াধির কাছে হার মানতে হল অভিনেত্রীকে। সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে অভিনেত্রীর মৃত্য়ুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্বামী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর। এদিকে শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে শুধু বাংলা নয়, হিন্দি সিনেমার দুনিয়াতেও নামী অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন শ্রীলা। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয়…

