দ্বীপরাষ্ট্রে পালাবদল! শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি পদে বিপুল জয় বামপন্থী প্রার্থীর
কলকাতা: দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে তুমুল ডামাডোল পরিস্থিতির মধ্যে কেটেছে শ্রীলঙ্কার। সেই পরিস্থিতিতেই নির্বাচন হয় দ্বীপরাষ্ট্রে। আর তাতেই চমকে দেওয়ার মতো ফল। এতদিন ধরে যে রাজনৈতিক সংগঠন দ্বীপরাষ্ট্রের রাজনীতিতে প্রায় প্রান্তিক অবস্থায় ছিল। সেই দলেরই প্রার্থী জিতলেন রাষ্ট্রপতি নির্বাচনে। বিপুল ভোটে মসনদে বসলেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমার দিশানায়েক। জেভিপির নেতা তিনি- পিপলস লিবারেশন ফ্রন্টের বছর পঞ্চান্নর নেতা। সেদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট প্রাপ্তির নিরিখে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে অনেকটা পিছনে ফেলেছেন তিনি। শনিবারের নির্বাচনে তাঁর ভোটপ্রাপ্তি ৪২ শতাংশেরও বেশি। অন্যদিকে নিকটতম…

