সৃজিতের সঙ্গে জোর টক্কর ঋত্বিকের, কে জিতবে এ বারের দ্বন্দ্বে?
#কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। এক জন পরিচালক। অন্য জন অভিনেতা। দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে উচ্চ প্রশংসিত এবং জনপ্রিয়। কিন্তু সদ্যই তাঁরা যুদ্ধে নামবেন। আসছে ‘সাবাশ মিঠু’ এবং ‘অনন্ত’। শুক্রবার, ১৫ জুলাই। যুদ্ধ শুরু হতে চলেছে রাজ পোহালেই। একটি মূল ধারার হিন্দি ছবি। অন্যটি মূল ধারার বাইরের বাংলা ছবি। ‘অনন্ত’র পরিচালক অভিনন্দন দত্ত। তাঁর প্রথম ছবি। ইতিমধ্যে ট্রেলারটি উচ্চ প্রশংসিত হয়েছে। হিন্দি ছবিটিতে ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার মিতালি রাজের জীবন কাহিনি ফুটে উঠবে। অভিনয়ে বলি তারকা তাপসী পান্নু। কার…

