SSC Recruitment: ভুয়ো কাস্ট সার্টিফিকেট নেই তো! SSC নিয়োগে কী ভাবে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন..জানেন?
তাঁর মেরিট অথবা তাঁর র্যাঙ্ক অনুযায়ী তিনি কোন স্কুলের কোন জেলায় চাকরি পেলেন নিয়োগপত্র পাওয়ার এক ঘণ্টার মধ্যেই এসএসসি তা ওয়েবসাইটে আপলোড করবেন। নবম – দশম এবং একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমনই স্বচ্ছতার বার্তা দিতে চায় এসএসসি। কলকাতা: নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে বাড়তি তৎপরতা শুরু করে দিয়েছে স্কুল সার্ভিশ কমিশন৷ জানা গিয়েছে, এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে এসএসসি৷ জানা গিয়েছে, আবেদনকারী চাকরিপ্রার্থীদের তিনটি পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সিদ্ধান্ত…

